Honey Trap Scandal: হ্যানি ট্রাপ ইস্যুতে তুলকালাম বিধানসভা অধিবেশন, বিজেপি বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে আনল পুলিশ

কর্ণাটক বিধানসভায় তুলকালাম। বেশ কয়েকজন রাজনীতিবিদকে হ্যানি ট্র্যাপ করা হয়েছে, কর্ণাটকের মন্ত্রীর এমন বিস্ফোরক দাবির পর এদিন বেঙ্গালুরুতে রাজ্য বিধানসভায় এই ইস্যুতে তুমুল ঝামেলা শুরু হয়।

Honey Trap Scandal: হ্যানি ট্রাপ ইস্যুতে তুলকালাম বিধানসভা অধিবেশন, বিজেপি বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে আনল পুলিশ
18 Karnataka BJP MLAs being carried out of the Assembly after their suspension. (Photo Credits: ANI@X)

কর্ণাটক বিধানসভায় তুলকালাম কাণ্ড। বেশ কয়েকজন রাজনীতিবিদকে হ্যানি ট্র্যাপ করা হয়েছে, কর্ণাটকের মন্ত্রীর এমন বিস্ফোরক দাবির পর এদিন বেঙ্গালুরুতে রাজ্য বিধানসভায় এই ইস্যুতে তুমুল ঝামেলা শুরু হয়। বিরোধী বিজেপি ও জেডি (এস) বিধায়করা হ্যানি ট্রাপ কাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত দাবি করে অধিবেশনে বারবার বাধা দিতে থাকেন। স্পিকার বারবার বিরোধী বিধায়কদের শান্ত হতে বললেও, তাদের গলার স্বর বাড়াতে থাকেন। এরপরই অধিবেশনের শৃঙ্খলাভঙ্গের দায়ে বিজেপির ১৮ জন বিধায়কদের সাসপেন্ড করা হয়। আগামী ৬ মাস এই নির্বাসিত বিধায়করা বিধানসভা অধিবেশনে যোগ দিতে পারবেন না। কিন্তু সাসপেনসনের পরেও বিজেপির বিধায়করা অধিবেশন কক্ষ ছাড়তে রাজি হননি।

এরপর মার্শালরা তাদের রীতিমত চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করেন। বিজেপি এই ইস্যুতে সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে সরব হয়।

দেখুন কীভাবে নির্বাসিত বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে আনা হচ্ছে

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 06:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).