15 Pakistani Fishermen Illegally Entry In India: ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশ ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীর, আটক করল সীমান্ত রক্ষী বাহিনী

15 Pakistani Fishermen Illegally Entry In India: ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশ ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীর, আটক করল সীমান্ত রক্ষী বাহিনী
BSF Seized 15 Pakistani Fisherman (Photo Credit: X@CNBCTV18Live)

অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মাছ ধরার নৌকাও। রবিবার সকালে বিএসএফ এর তরফে জানানো হয়েছে- গুজরাটের কচ্ছ জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে সমুদ্রসীমা অতিক্রম করায় শনিবার সকালে তাদের পাকড়াও করা হয়।বিএসএফ আরও জানিয়েছে, একটি ইঞ্জিনযুক্ত নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে এবং মৎস্যজীবীদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 24, 2025 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).