135 Year-Old Dimple Lodge: আগুনে ভস্মীভূত শিমলার ঐতিহাসিক ‘ডিম্পল লজ’, ছয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (দেখুন ভিডিও)

135 Year-Old Dimple Lodge: আগুনে ভস্মীভূত শিমলার ঐতিহাসিক ‘ডিম্পল লজ’, ছয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (দেখুন ভিডিও)
135-year-old Dimple Lodge in Fire (Photo Credit: X@PTI_News)

শিমলার ঐতিহাসিক ‘ডিম্পল লজ’-এ বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৩৫ বছরের ঐতিহ্যবাহী পুরনো কাঠের লজটি মুহূর্তে মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনার সময় লজটি খালি থাকায় কোনও প্রাণহানি হয়নি।দমকলের ছয়টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও লজটির সম্পূর্ণ কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।লজটিতে প্রায় দশটি ঘর ছিল এবং সেগুলি কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, প্রশাসনের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ভবনটি তখন খালি ছিল, তাই সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেশীরা এবং ভবনের তত্ত্বাবধায়ক দমকল বাহিনী এবং জেলা প্রশাসনকে খবর দেন, এরপর দমকল, পুলিশ এবং প্রশাসনিক দল আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়।ব্রিটিশ আমলে তৈরি এই লজটিতে সম্প্রতি বলিউডের ‘দাদি কি শাদি’ ছবির শুটিং হয়েছিল। নিতু সিং ও কপিল শর্মা অভিনীত এই ছবির কয়েকটি দৃশ্য এখানেই শুটিং করা হয়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 29, 2025 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).