Sonu Nigam: কন্নড়দের অনুভূতিতে আঘাত! হাইকোর্টের দ্বারস্থ সোনু নিগম

গায়ক সোনু নিগম তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিলের দাবি জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন।

Sonu Nigam: কন্নড়দের অনুভূতিতে আঘাত! হাইকোর্টের দ্বারস্থ সোনু নিগম
Singer Sonu Nigam (Photo Credit: X)

নয়াদিল্লি: কন্নড় ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্যে জড়িত গায়ক সোনু নিগম (Singer Sonu Nigam) তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য কর্ণাটক হাইকোর্টের (Karnataka High Court) দ্বারস্থ হয়েছেন। মামলার শুনানি রয়েছে ১৫ মে। বেঙ্গালুরুর কনসার্টে একজন তাঁকে কন্নড় ভাষায় গান করতে বললেন, সেখানে সোনু নিগম পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে এনে তাঁকে অবমাননাকর মন্তব্য করেন। নিগমের মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। কন্নড় ভাষা নিয়ে মন্তব্যের জেরে কেবল তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি এক কন্নড় ছবি থেকেও তাঁর গান বাদ দেওয়া হয়। আরও পড়ুন: Minister Vijay Shah's Vulgar Comment On Sofia Qureshi: কর্নেল সোফিয়া কুরেশিকে কুৎসিত মন্তব্য, চরম সমালোচনা মন্ত্রীকে নিয়ে, দেখুন ভিডিয়ো

গত ২২শে এপ্রিল একটি অনুষ্ঠানে নিগমের মন্তব্য নিয়ে বিতর্কের পর কর্ণাটক পুলিশ ৩ মে এফআইআর দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ধারা ৩৫১(২), ৩৫২ এবং ৩৫২(১) ধারায় এফআইআর দায়ের করা হয়।

হাইকোর্টের দ্বারস্থ সোনু নিগম

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 14, 2025 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).