Rajkumar Santoshi: ১০ লাখ টাকার চেক বাউন্স, বলিউড পরিচালক রাজকুমার সন্তোষিকে জেলের সাজা
পরিচালক রাজকুমার সন্তোষি (Rajkumar Santoshi)-কে দু বছরের সশ্রম কারাদণ্ড দিল গুজরাটের জামনগরের আদালত।
সানি দেওলের 'ঘায়েল', 'দামিনি' থেকে অক্ষয় কুমারের 'খাকি', রণবীর কাপুরের 'আজব প্রেম কী গাজব কাহিনি'-সিনেমার পরিচালক রাজকুমার সন্তোষি (Rajkumar Santoshi)-কে দু বছরের সশ্রম কারাদণ্ড দিল গুজরাটের জামনগরের আদালত। এক চেক বাউন্স মামলায় জেল হল রাজকুমার সন্তোষি-র। 'জেলের পাশাপাশি চেক বাউন্স হওয়া অর্থের দ্বিগুণ টাকা শাস্তি হিসেবে দিতে হবে বলিউডের এই বিখ্যাত চিত্র নির্মাতা-কে। ২০১৫ সালে এক সিনেমা তৈরির জন্য জামনগরের অশোক লাল নামের এক জাহাজের কোম্পানির মালিকের থেকে এক কোটি টাকা ধার হিসেবে নিয়েছিলেন রাজকুমার সন্তোষি। সেই ধার মেটানোর জন্য ১০ লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের ডিসেম্বরে সেই চেক বাউন্স করে। এরপর আর তিনি কোনও টাকা দেননি। তারপরই অশোক লাল আলাদতের দ্বারস্থ হন।
লাহোর ১৯৪৭' নামের এক বড় সিনেমার প্রজেক্টের কাজে ব্যস্ত সন্তোষি।
দেখুন খবরটি
BREAKING: Rajkumar Santoshi sentenced to two years in jail by Jamnagar court in cheque bouncing casehttps://t.co/EYL9SVsJN9
— BollyHungama (@Bollyhungama) February 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2024 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

