Shefali Jariwala: অন্ধেরি এলাকার আবাসন থেকে উদ্ধার হয় শেফালি জারিওয়ালার দেহ, ঘটনাস্থলে ফরেনসিক দল
মুম্বই পুলিশ সূত্রে খবর, অন্ধেরি এলাকার আবাসন থেকে উদ্ধার হয়েছে শেফালির দেহ। রাত ১টা নাগাদ মুম্বই পুলিশের কাছে সেই খবর আসে।
Shefali Jariwala Death: মাত্র ৪২ বছর বয়সে থমকে গিয়েছে অভিনেত্রী শেফালি জারিওয়ালার হৃদস্পন্দন। শুক্রবার গভীর রাতে মারা গিয়েছেন 'কাঁটা লাগা গার্ল'। প্রাথমিকভাবে জানা যায়, রাতে স্বামী পরাগ ত্যাগি অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে পুলিশ সূত্রে অন্য খবর সামনে আসছে। মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, অন্ধেরি এলাকার আবাসন থেকে উদ্ধার হয়েছে শেফালির দেহ। রাত ১টা নাগাদ মুম্বই পুলিশের কাছে সেই খবর আসে। পুলিশ পৌঁছে অভিনেত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কুপার হাসপাতালে পাঠিয়েছে। শনিবার ভোরের আলো ফুটেতে না ফুটতেই ফরেনসিক দল শেফালির আবাসনে পৌঁছয়। বিগ বস তারকার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
শেফালির আবাসনে ফরেনসিক দল
#WATCH | Mumbai: A Police team and a Forensics team arrived at the residence of actress-model Shefali Jariwala, who passed away at the age of 42. Visuals earlier this morning.
Mumbai Police say, "Her body was found at her residence in Andheri area. Mumbai Police received… pic.twitter.com/eu0ZH32TlM
— ANI (@ANI) June 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

