Shefali Jariwala: নিভু নিভু আলোয় ভারতীয় ক্রিকেটারের গলা জড়িয়ে নাচছেন শেফালি, মৃত্যুর পর পুরনো ভিডিও ভাইরাল
অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্ধকার ঘরে ভারতীয় ক্রিকেটারের গলা জড়িয়ে নাচছেন শেফালি।
অকালেই চলে গিয়েছেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। গত ২৭ জুন, শুক্রবার রাতে মাত্র ৪২ বছরে বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্ধকার ঘরে ভারতীয় ক্রিকেটারের গলা জড়িয়ে নাচছেন শেফালি। তাঁর পরনে সাদা রঙের বডিকন ড্রেস। ভিডিওটি ২০২৪ সালের ৯ নভেম্বর তারকা ব্যাটার পৃথ্বী শ'য়ের ২৫তম জন্মদিনের পার্টিতে তোলা। পৃথ্বীর অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে সেই পার্টিতে ছিলেন শেফালি এবং তাঁর স্বামী পরাগও। খোশমেজাজে নাচগান করছিলেন সকলে মিলে। নিভু নিভু আলো জ্বলছে ঘরে। জোরে জোরে বাজছে গান। উদ্যাম নাচ সকলের। প্রাণবন্ততা শেফালির এই ভিডিও ভক্তমনে তাঁর বিদায় যন্ত্রণাকে আবারও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ উপবাস করে অ্যান্টি-এজিং ইনজেকশন নেওয়াই কাল হল শেফালির, মৃত্যুর কারণ অবশেষ জানা গেল
পৃথ্বী শ'য়ের সঙ্গে শেফালির পুরনো ভিডিও
My Man Prithvi Shaw having time which Sachin , Lara , and Sehwag could just dream off 💀💀
.#PrithviShaw pic.twitter.com/Zc1tfsDKf1
— Intent Merchant (@Nervous__90s) November 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

