National Film Award 2023: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ বিজয়ীদের, দেখুন সেই ছবি

গাঙ্গুবাই কাঠিওয়াড়ি ছবির জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন আলিয়া ভাট, একই ক্যাটাগরিতে “মিমি” ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন

National Film Award 2023: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ বিজয়ীদের, দেখুন সেই ছবি

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হচ্ছে ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান। দুপুর ১.৩০ টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। ২০২৩ এর অগস্ট মাসে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রক জাতীয় পুরস্কার প্রাপকদের নামের তাইলা প্রকাশ করে। যেখানে দেখা যায় এই প্রথম  তেলেগু অভিনেতা হিসেবে “পুষ্পা” র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন আল্লু আর্জুন.

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্বামী রণবীর কাপুরের সঙ্গে অনুষ্ঠান মঞ্চে হাজির হন আলিয়া।

#WATCH | Alia Bhatt receives the Best Actress Award for 'Gangubai Kathiawadi', at the National Film Awards. pic.twitter.com/dwiXrBGlND

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

একই ক্যাটাগরিতে “মিমি” ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন

পঞ্চমবার জাতীয়স্তরে সেরা গায়িকার পুরস্কার পেলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে  'ইরাভিন নিঝল' ছবির 'মায়াব ছায়াভা' গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন তিনি।

 ২০২৩ সালের দাদাসাহেব ফালকে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রেহমান। ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব আনন্দের জন্মদিনের দিন অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর এই সুখবরটি পান ওয়াহিদা রেহমান।

 

 মিমি ছবির জন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে  'মিমি'-ছবির এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 17, 2023 04:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).