Naatu Naatu Performed at Oscars 2023: অস্কারের মঞ্চ কাঁপাল গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব, নাটু নাটুর ছন্দে মুখর ডলবি থিয়েটার প্রেক্ষাগৃহ (দেখুন ভিডিও)

নাটু নাটুর লাইভ পারফর্ম্যান্সের আগেই ছিল চমক। সেই চমকের নাম দীপিকা পাড়ুকোন। ‘নাটু নাটু’ গানের পারফর্ম্যান্সের আগে অস্কারের মঞ্চে শিল্পীদের আহ্বান জানালেন কালো গাউনে অপরূপা অভিনেত্রী দীপিকা।

Naatu Naatu Performed at Oscars 2023: অস্কারের মঞ্চ কাঁপাল গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব, নাটু নাটুর ছন্দে মুখর ডলবি থিয়েটার প্রেক্ষাগৃহ (দেখুন ভিডিও)
Nattu Nattu From RRR (Photo Credit: Youtube)

সব জল্পনার অবসান। ভারতে এল দ্বিতীয় অস্কার। ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানের হাত ধরে এল সেরার সম্মান। মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেল ‘নাটু নাটু’। তবে  সেই চাপা উত্তেজনা ও জল্পনার আগেই অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করলেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলালেন আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তাঁকে সঙ্গ দিলেন এক ঝাঁক শিল্পী।

 

তবে নাটু নাটুর লাইভ পারফর্ম্যান্সের আগেই ছিল চমক।  সেই চমকের নাম দীপিকা পাড়ুকোন। ‘নাটু নাটু’ গানের পারফর্ম্যান্সের আগে অস্কারের মঞ্চে শিল্পীদের আহ্বান জানালেন কালো গাউনে অপরূপা অভিনেত্রী দীপিকা। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ভরে গেল ডলবি থিয়েটার প্রেক্ষাগৃহ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 13, 2023 09:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).