Maldives-India Row: মালদ্বীপে আর যাবেন না পুনম, দেশেই শ্যুট করবেন 'নাশা গার্ল'

এক্স হ্যান্ডেলে পুনম লিখেছেন, 'মালদ্বীপে শুটিং করতে আমি ভালোবাসি। কিন্তু আর কখনও সেখানে শুটিং করব না আমি। মালদ্বীপে আমার পরবর্তী শুটিংয়ের কথা ছিল। কিন্তু আমি আমার টিমকে আপত্তির কথা জানিয়েছি'।

Maldives-India Row: মালদ্বীপে আর যাবেন না পুনম, দেশেই শ্যুট করবেন 'নাশা গার্ল'
Poonam Pandey (Photo Credits: X)

ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের (Maldives-India Row) টানাপড়েনের মাঝে ভারতীয়রা মালদ্বীপ (Maldives) বয়কটের সুর তুলেছে। সেই দলে যোগ দিয়েছেন বলিউড তারকারাও। যেখানে একসময়ে মালদ্বীপই ছিল তাঁদের অন্যতম পছন্দের ভ্রমণকেন্দ্র। মালদ্বীপকে বাদ দিয়ে ভারতকে অনুসন্ধানের পথ ধরেছেন তাঁরা। এবার মডেল তথা অভিনেত্রী পুনম পান্ডে (Poonam Pandey) জুড়লেন সেই ভিড়ে। বাতিল করে দিলেন মালদ্বীপে তাঁর আগামী শুটিং শিডিউল। এক্স হ্যান্ডেলে পুনম লিখেছেন, 'মালদ্বীপে শুটিং করতে আমি ভালোবাসি। কিন্তু আর কখনও সেখানে শুটিং করব না আমি। মালদ্বীপে আমার পরবর্তী শুটিংয়ের কথা ছিল। কিন্তু আমি আমার টিমকে আপত্তির কথা জানিয়েছি। সৌভাগ্যক্রমে তারা রাজি হয়েছে এবং এখন লাক্ষাদ্বীপে শুটিং করার পরিকল্পনা চলছে'।

মালদ্বীপে আর শুটিং নয়...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).