Death Threat to Shah Rukh Khan: শাহরুখ খানকে হত্যার হুমকি মামলায় অভিযুক্ত আইনজীবীকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ

অভিযুক্ত আইনজীবী মহম্মদ ফয়জান খানকে মঙ্গলবার রায়পুর থেকে মুম্বই পুলিশ গ্রেফতার করে।

Death Threat to Shah Rukh Khan: শাহরুখ খানকে হত্যার হুমকি মামলায় অভিযুক্ত আইনজীবীকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ
Accused Lawyer Remanded in Police Custody (Photo Credit: X)

নয়াদিল্লি: অভিনেতা শাহরুখ খানকে হত্যার হুমকির মামলায় অভিযুক্ত আইনজীবীকে (Lawyer) ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে মুম্বই আদালত। অভিযুক্ত আইনজীবী মহম্মদ ফয়জান খানকে মঙ্গলবার রায়পুর থেকে মুম্বই পুলিশ গ্রেফতার করে। ছত্তিশগড়ের আইনজীবী ফাইজানকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করা হল। তাঁকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন-

ফাইজান প্রাথমিক জবানবন্দিতে বলেন, শাহরুখকে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটি তারই। হুমকি দেওয়ার ৩-৪ দিন আগে ২ নভেম্বর তাঁর মোবাইল ফোন চুরি হয়েছিল।

ডিসিপি জানিয়েছেন, বান্দ্রা থানায় একটি অজানা নম্বর থেকে একটি কল এসেছিল। এতে ফোনকারী হুমকি দিয়ে বলেন, অভিনেতা শাহরুখকে মেরে ফেলব। আমাকে ৫০ লাখ টাকা না দিলে আমি শাহরুখ খানকে মেরে ফেলব। ফোনকারীকে তাঁর নাম জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, এটা আমার কাছে কোনও ব্যাপার না, আমার নাম হিন্দুস্তানি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).