Kareena Kapoor Khan: করিনার মুকুটে নয়া পালক, ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন সইফ ঘরনি

২০১৪ সালে অভিনেত্রীকে ইউনিসেফ ইন্ডিয়ার একজন সেলিব্রিটি মুখপাত্র হিসাবে নিয়োগ করা হয়েছিল।

Kareena Kapoor Khan: করিনার মুকুটে নয়া পালক, ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন সইফ ঘরনি
Kareena Kapoor Khan appointed as UNICEF India's National Ambassador (Photo Credits: ANI)

নয়া দায়িত্বে নিযুক্ত হলেন সইফ ঘরণি। করিনার মুকুটে জুড়ল নয়া পালক। ইউনিসেফ ইন্ডিয়ার (UNICEF India) জাতীয় অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করা হয়েছে অভিনেত্রী করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। শনিবার নতুন এবং একই সঙ্গে গুরু দায়িত্ব কাঁধে নিয়ে বেবো বললেন, 'দশ বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষ আমি একজন রাষ্ট্রদূত হিসাবে ইউনিসেফে যোগ দিতে চলেছি'। ২০১৪ সালে অভিনেত্রীকে ইউনিসেফ ইন্ডিয়ার একজন সেলিব্রিটি মুখপাত্র হিসাবে নিয়োগ করা হয়েছিল। এক দশক ধরে সংস্থার সঙ্গে জুড়ে থাকার পর ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডরের (UNICEF India's National Ambassador) দায়িত্ব নিলেন সইফ ঘরণী। এদিন নায়িকা আরও বলেন, দেশের প্রতিটা শিশু যাতে নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকে নজর রাখাই এখন তাঁর মূল লক্ষ্য।

নয়া দায়িত্বে করিনা... 

কী বললেন নায়িকা দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 04, 2024 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).