Kantara 2: ১০০ দিন পার করে ফেলল ঋষভ শেট্টীর কানতারা,উদযাপনের মঞ্চ থেকেই সিক্যুয়ালের ঘোষণা (দেখুন ভিডিও)

মাত্র ১৬ কোটির বাজেটে তৈরি এই ছবিটি শুধু বক্স অফিসে ৪৫০ কোটি আয় করেনি,বরং বলিউডের সেলিব্রেটি থেকে শুরু করে বিভিন্ন জগতের অনেক নামী-দামী ব্যক্তিত্ব এই ছবিটিকে ভরিয়ে তুলেছেন প্রশংসায়।

Kantara 2: ১০০ দিন পার করে ফেলল ঋষভ শেট্টীর কানতারা,উদযাপনের মঞ্চ থেকেই সিক্যুয়ালের ঘোষণা (দেখুন ভিডিও)
Kantara 100 days Photo Credit: Instagram @rishabshettyofficial

ঋষভ শেঠি অভিনীত 'কানতারা' দক্ষিণী চলচ্চিত্র হলেও ইতিমধ্যেই গোটা দেশের মানুষের হৃদয় ছুঁয়েছে।  এবং এই ছবিটির অসাধারণ সাফল্য এই সত্যের সাক্ষ্য। মাত্র ১৬ কোটির বাজেটে তৈরি এই ছবিটি শুধু বক্স অফিসে ৪৫০ কোটি আয় করেনি,বরং বলিউডের সেলিব্রেটি থেকে শুরু করে বিভিন্ন জগতের অনেক নামী-দামী ব্যক্তিত্ব এই ছবিটিকে ভরিয়ে তুলেছেন প্রশংসায়।  শুধু তাই নয়, আই এম ডি বি- র বিচারে কানতারা  ২০২২ সালের সবচেয়ে বড় চলচ্চিত্র হয়ে তার সাফল্যের একটি নতুন উদাহরণ স্থাপন করেছিল। আজ ১০০ দিন পেরিয়ে গেলেও দর্শকরা এখনও কানতারা নিয়ে উচ্ছ্বসিত।

ইতিমধ্যেই এর সিক্যুয়েলের গুজবও ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যে। যার ফলে দর্শকরা এর সিক্যুয়েলের ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে নির্মাতারা ছবিটির প্রিক্যুয়েল ঘোষণা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Hombale Films (@hombalefilms)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 07, 2023 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).