National Film Awards 2024: আমি তো কেবল ছবির মুখ, কান্তারার জন্যে জাতীয় পুরস্কার জিতে কৃতিত্ব কাকে দিলেন ঋষভ
'কান্তারা'-য় দুরন্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের মুকুট উঠল ৪১ বছরের ঋষভের মাথায়। তবে সেরা অভিনেতা পুরস্কারের প্রাপক হয়েও সেরা অভিনেতার কৃতিত্ব নিজের কাছে রাখতে নারাজ তিনি।
চলতি বছর জাতীয় পুরস্কারে দক্ষিণের সিনেমার জয়জয়কার। ৭০'তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (National Film Awards 2024) সেরা সিনেমা থেকে শুরু করে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী সবই গেল দক্ষিণের ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋষভ শেঠি (Rishab Shetty)। 'কান্তারা'-য় (Kantara) দুরন্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের মুকুট উঠল ৪১ বছরের ঋষভের মাথায়। তবে সেরা অভিনেতা পুরস্কারের প্রাপক হয়েও সেরা অভিনেতার কৃতিত্ব নিজের কাছে রাখতে নারাজ তিনি। বললেন, 'আমি কেবলই ছবির মুখ। এটা সম্ভব হয়েছে আমার পুরো টিমের কারণে'। প্রডাকশন হাউস, ডিওপি, টেকনিশিয়ান, কান্তারা-র সঙ্গে যুক্ত প্রতিটা ব্যক্তিকে ধন্যবাদ জানালেন ঋষভ। পাশাপাশি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্যানেলকেও ধন্যবাদ জানালেন এই ছবিকে স্বীকৃতি দেওয়ার জন্যে। নিজের এই সাফল্য সমস্ত কর্ণাটকবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন দক্ষিণী তারকা।
দেখুন কী বললেন ঋষভ...
#WATCH | Bengaluru: On winning the Best Actor award for the film 'Kantara' at the 70th National Film Awards, actor Rishab Shetty says, "This has been possible because of my entire team. I am just the face of the film, it is all because of their hard work. The production house,… pic.twitter.com/R2b48dQOWk
— ANI (@ANI) August 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 06:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

