Joe Turkel Demise: ব্লেড রানার, দ্য শাইনিং এর অভিনেতা জোয়ে টারকেলের জীবনাবসান, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪
Indranil Mukherjee | Published: Jul 02, 2022 01:41 PM IST
Photo Credit_Twitter
চলে গেলেন প্রখ্যাত প্রবীণ অভিনেতা জোয়ে টারকেল। ক্যালিফোর্ণিয়ার সান্টা মনিকার সেন্ট জনস হাসপাতালে দেহত্যাগ করেন তিনি, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
স্ট্যানলি কুবরিকের সাথে করা তিনটি ছবি দ্য কিলিং, পাথস অফ গ্লোরি এবং দ্য শাইনিং (The Killing, Paths of Glory and The Shining) তাঁকে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি প্রদান করে। এছাড়াও ১৯৮২ সালে তিনি ব্লেড রানার (Blade Runner) ছবিতে এলডন টাইরেলের চরিত্রেও অভিনয় করেন।
চলচ্চিত্র ছাড়াও টিভিতেও তিনি অনেক কাজ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য দ্য লাইফ এণ্ড লেজেন্ড অফ ওয়াট আর্প (The Life and Legend of Wyatt Earp), স্কাই কিং (Sky King), টেলস ফ্রম ডার্কসাইড (Tales from the Darkside), দ্য লং রেঞ্জার(The Lone Ranger) , সোয়াট ( S.W.A.T), এডাম-১২ ( Adam-12), আয়রন সাইড ( Ironside), দ্য এন্ডি গিফিথ শো(The Andy Griffith Show)।
১৯৯৭ সালে শেষবারের মত ব্লেড রানারের ভিডিও গেমে তার কণ্ঠ শোনা গেছিল।
Joe Turkel has sadly passed away at the age of 94. pic.twitter.com/2C6Lz6TDVS
— DiscussingFilm (@DiscussingFilm) July 1, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2022 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

