Ranveer Allahbadia: 'বাবা-মায়ের সঙ্গম...' অশ্লীল মন্তব্য করে নিন্দার পাত্র রণবীর এলাহাবাদিয়া, কেন্দ্রের নোটিশের পর ভিডিয়ো সরাল ইউটিউব

Ranveer Allahbadia: 'বাবা-মায়ের সঙ্গম...' অশ্লীল মন্তব্য করে নিন্দার পাত্র রণবীর এলাহাবাদিয়া, কেন্দ্রের নোটিশের পর ভিডিয়ো সরাল ইউটিউব
Ranveer Allahbadia (Photo Credit: X)

'বাবা,মায়ের যৌনতার' প্রসঙ্গ টেনে কথা বলায়, চরম নিন্দার মুখে পড়েন রণবীর এলাহাবাদিয়া  (Ranveer Allahbadia)। গোটা দেশ জুড়ে জনপ্রিয় ইউটিউবারকে (Youtuber) নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। যার জেরে সোমবার ক্ষমা চান রণবীর এলাহাবাদিয়া। তিনি যা বলেছেন, তা যথাযথ নয়। তাঁর কৌতুক গ্রহণযোগ্য নয় বলে ডক্ষমা চেয়ে নেন রণবীর। ইন্ডিয়াস গট লেটেন্ট (India’s Got Latent Controversy) নামের ওই ইউটিউবের শোয়ে করা মন্তব্য নিয়ে যখন নিন্দার ঝড় বইছে, সেই সময় রণবীরের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়। এমনকী কংগ্রেস নেতা গৌরব গগৈও বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এসবের মাঝে এবার ইউটিউব থেকে রণবীরের করা মন্তব্যের ভিডিয়ো ডিলিট করা হয়। কেন্দ্রের নোটিশের পর রণবীর এলাহাবাদিয়ার যে মন্তব্য, সেই ভিডিয়ো সরিয়ে দেয় ইউটিউব। সূত্রের তরফে মিলছে এমন খবর।

আরও পড়ুন: India’s Got Latent Controversy: 'বাবা-মায়ের যৌনতা' নিয়ে ঠাট্টা, তামাশা, রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই প্রধানমন্ত্রীর সঙ্গে ইউটিউবারের ছবি পোস্ট করে কটাক্ষ বার্তা কংগ্রেস নেতার

রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ভিডিয়ো সরাল ইউটিউব...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 11, 2025 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).