75 Creative Minds of Tomorrow: ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৮ ঘন্টার মধ্যে শর্ট ফিল্ম তৈরি করতে প্রস্তুত ৭৫ শিল্পী
৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমগ্র ভারত থেকে ৭৫ জন শিল্পী ৪৮ ঘন্টার মধ্যে শর্ট ফিল্ম তৈরি করার জন্য 'ফিল্ম চ্যালেঞ্জ' গ্রহণ করতে প্রস্তুত।
গোয়ায় শুরু হয়েছে ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইফি’ (IFFI54)। সমগ্র ভারত থেকে ৭৫ জন শিল্পী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৮ ঘন্টার মধ্যে শর্ট ফিল্ম তৈরি করার জন্য 'ফিল্ম চ্যালেঞ্জ' গ্রহণ করতে প্রস্তুত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর (I&B Minister Anurag Thakur) বিশেষ অতিথি হিসেবে '75 Creative Minds of Tomorrow'-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'IFFI'-এর ৫৪তম সংস্করণে ‘৭৫ ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো’ তৃতীয় সংস্করণের জন্য সারা দেশ থেকে ৭৫ জন প্রতিভাবান চলচ্চিত্র শিল্পীকে নির্বাচন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। ঠাকুর আশা প্রকাশ করেন যে, সমস্ত বিজয়ীরা শুধুমাত্র জ্ঞান অর্জনই করবে না বরং বিশেষভাবে আয়োজিত মাস্টার ক্লাস এবং সেশনের মাধ্যমে ফিল্ম মার্কেট এবং সিনেমা ব্যবসার অভিজ্ঞতাও অর্জন করবে। তাঁর মতে এই উদ্যোগটি ভারতের সিনেমা জগতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দেখুন
I&B Minister @ianuragthakur to launch 48 hour ‘Film Challenge’, as part of 3rd edition of ‘75 Creative Minds of Tomorrow’ at IFFI @IFFIGoa @nfdcindia @esg_goa @MIB_India#IFFI54 #iffigoa #IFFI2023 #IFFIWithDD pic.twitter.com/uFzr45FvVq
— DD News (@DDNewslive) November 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 21, 2023 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

