Govinda Meets Home Minister Amit Shah: বিজেপির জোটসঙ্গী শিবসেনায় হিরো নং ১, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সঙ্গে করলেন দেখা (দেখুন ছবি)

Govinda Meets Home Minister Amit Shah: বিজেপির জোটসঙ্গী শিবসেনায় হিরো নং ১, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সঙ্গে করলেন দেখা (দেখুন ছবি)
Govinda meet Amit Shah Photo Credit: Instagram@Govinda

একনাথ শিন্ডের শিবসেনায় যোগদানের পর হিরো নম্বর ওয়ান গোবিন্দা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই বৈঠকের ছবি শেয়ার করেছেন তিনি। অমিত শাহ এর সঙ্গে দেখা করার সময় গোবিন্দাকে সাদা কুর্তার উপরে গোলাপী জ্যাকেট এবং পায়জামা পরা অবস্থায় দেখা গেছে, অমিত শাহ পরেছিলেন সাদা কুর্তা পায়জামা । অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহ জি-এর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাটা সম্মানের।

১৯৮৬ সালে বলি টাউনে আত্মপ্রকাশের পর থেকে এখনও অবধি ১২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা গোবিন্দা। ২০০৪ সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং  উত্তর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেসের টিকিটে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে প্রবীণ বিজেপি নেতা রাম নায়েককে পরাজিত করে সফলও হয়েছিলেন। যদিও পরে তিনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন। সম্প্রতি শিবসেনার একনাথ শিন্ডে শিবিরে যোগদেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).