Emraan Hashmi Injured: শ্যুটিংয়ে গুরুতর জখম ইমরান হাসমি, Goodachari 2 সিনেমার অ্যাকশন দৃশ্যের শ্যুটে কাটল গলার কাছের অংশ
হায়দরাবাদে 'গোদাচারি ২' (Goodachari 2) সিনেমার শ্যুটিংয়ে মারাপিট দৃশ্য চলাকালীন ইমরানের ঘাড়ের কাছে অনেকটা কেটে গেল।
শ্যুটিংয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বলিউডের তারকা অভিনেতা ইমরান হাসমি (Emraan Hashmi)। হায়দরাবাদে 'গোদাচারি ২' (Goodachari 2) সিনেমার শ্যুটিংয়ে মারাপিট দৃশ্য চলাকালীন ইমরানের ঘাড়ের কাছে অনেকটা কেটে গেল। শ্যুটিং বন্ধ করে ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে গলা ও ঘাড়ের কাছে গভীর হয়ে অনেকটা কেটে গিয়েছে ইমরান হাসমি-র। ইমরানের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করছেন বলিউডে তাঁর সহকর্মীরা।
দক্ষিণ ভারতের এই সিনেমাটির প্রধান চরিত্রে ইমরান ছাড়াও আছেন আদিভি শেষ। তেলেগু ভাষার এই সিনেমাটি দক্ষিণ ভারতের সিনেমায় ইমরান হাসমির দ্বিতীয় কাজ। এর আগে মার্ডার-এর নায়ক পবন কল্যাণের 'OG'সিনেমায় অভিনয় করেছিলেন।
দেখুন জখম হলেন ইমরান হাসমি
Actor #EmraanHashmi suffered an injury while filming for #G2.
Get Well Soon Sir ♥️ pic.twitter.com/2yqdKsvEJ1
— Movies4u Official (@Movies4u_Officl) October 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

