Durga Puja 2025: রানি, কাজলকে জড়িয়ে ধরলেন টুইঙ্কেল, মহাষ্টমীর পুজো জমজমাট মুখোপাধ্যায় বাড়িতে দেখুন
এবার মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজোয় (Durga Puja 2025) হাজির হলেন টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)। কাজল (Kajol) এবং রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) সঙ্গে দাঁড়িয়ে পোজ় দিলেন টুইঙ্কেল। অন্যদিকে কাজলকে দেখা যায়, টুইঙ্কেল খান্নার কপালের টিপ ঠিক করে পরিয়ে দিতে। তারপরই টুইঙ্কেল আদরে, আবদারে রানিকে যেমন গালে আলতো চুম্বন করেন স্নেহের পরশে, তেমনি কাজলকে কাছে টেনে নেন প্রিয় বান্ধবীর মত করে। মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজোয় এবার বলিউডের এই ত্রয়ীর জুটি সবার নজর কেড়ে নেয়।
মহাষ্টমীর পুজোয় রানি মুখোপাধ্যায়কে দেখা যায় লাল রঙের শাড়ি পরতে। কাজল পরেন পিচ রঙের শাড়ি। অন্যদিকে টুইঙ্কেল খান্নাকে দেখা যায়, সবুজ রঙের শাড়ি পরে দুর্গা পুজোর মহাষ্টমীতে মুখোপাধ্যায় বাড়িতে হাজির হতে। ৯-এর দশকের তিন জনপ্রিয় নায়িকা যখন এক ফ্রেমে হাজির হন, তাঁদের দেখে পাপারাৎজ়ির ক্য়ামেরার ফ্ল্যাশ হু হু করে পড়তে শুরু করে।
আরও পড়ুন: Durga Puja 2025: মহাষ্টমীতে লাল শাড়ি পরে নাচলেন রানি, খুশি মনে ছবি তুললেন জয়া বচ্চন, দেখুন ভিডিয়ো
দেখুন রানি, কাজল এবং টুইঙ্কেল খান্না একসঙ্গে পোজ় দেন...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 30, 2025 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

