Durga Puja 2025: মহাষ্টমীতে লাল শাড়ি পরে নাচলেন রানি, খুশি মনে ছবি তুললেন জয়া বচ্চন, দেখুন ভিডিয়ো
মহাষ্টমীতে (Maha Ashtami) লাল শাড়ি পরলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। লাল শাড়িতে সেজে নেচে উঠলেন নায়িকা। বাড়ির পুজোয় (Durga Puja 2025) প্রত্যেকবার রানি বিবিন্ন রূপে হাজির হন। এবার মহাষ্টমীর পুজোয় বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে দেখা যায় লাল রঙের শাড়িতে সাজতে। লাল রঙের শাড়ি পরে রানি নেচে উঠতেই, তাঁর অসংখ্য অনুরাগী তাল মেলাতে শুরু করেন। হাসি মুখে রানি মুখোপাধ্য়ায়কেও দেখা যায় নাচতে। রানির পাশাপাশি তাঁর ভাই অয়ন মুখোপাধ্যায়কেও দেখা যায়, লাল রঙের পাঞ্জাবি পরতে। প্রত্য়েকবার মুম্বইতে মুখোপাধ্যায় বাড়রি দুর্গা পুজো ধুমধাম করে পালন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। তাইতো রানি মুখোপাধ্যায়কে দেখা যায়, লাল রঙের শাড়িতে সেজে দুর্গা মণ্ডপে হাজির হতে।
আরও পড়ুন: Durga Puja 2025: দুর্গা মণ্ডপে কাজল, রানি, দুই বোনের জুটি নজর কাড়ছে প্রত্যেকের
দেখুন দুর্গা মণ্ডপে রানি মুখোপাধ্যায়ের নাচ...
View this post on Instagram
মহাষ্টমীর পুজোয় মুখোপাধ্যায় বাড়িতে হাজির হন জয়া বচ্চনও। মা দুর্গার সামনে থেকে ছবি তুলতে দেখা যায় জয়া বচ্চনকে। তাঁকে সাহায্য করেন রানি মুখোপাধ্যায়।
দেখুন জয়া বচ্চন আজ ঘুরে ঘুরে ছবি তোলেন...
View this post on Instagram
জয়া বচ্চনের ছবি তোলার একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 30, 2025 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

