Cow In Anant Ambani Wedding: আম্বানি পুত্রের বিয়েতে হাজির দুই বিশেষ অতিথি, তাদের সামনেই গাঁটছড়া বাঁধলেন অনন্ত-রাধিকা, দেখুন ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঘোরাফেরা করছে এই জমকালো বিয়ের অনুষ্ঠানের নানা ঝলক। যার মধ্যে অন্যতম হল আম্বানিদের পোষ্যর নানা ঝলক।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হটকেক মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিক মার্চেন্টের বিয়ে। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঘোরাফেরা করছে এই জমকালো বিয়ের অনুষ্ঠানের নানা ঝলক। যার মধ্যে অন্যতম হল আম্বানিদের পোষ্যর নানা ঝলক। বরযাত্রী সঙ্গেই বিবাহ বাসরে হাজির ছিল সে। পোষ্যকে নিয়েই ছাদনাতলায় গিয়েছিলেন অনন্ত। তার গায়েও ছিল ম্যাচিং শেরওয়ানি!নেটিজেনদের মন জিতে নিয়েছিল অনন্তের পোষ্যর নানা ঝলক। অনন্তের পশুপ্রেমের কথা কমবেশি অজানা নয় কারও। এ বার আরও একটি ভিডিয়ো নজর কেড়েছে সকলের। দেখা যাচ্ছে, অনন্ত-রাধিকার বিয়েতে হাজির দু'টি গরু। তাদের সামনেই গাঁটছড়া বাঁধেন এই জুটি। কোনও বিশেষ কারণে গরু দু'টিকে আনা যদিও জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
One of the most beautiful moments from Ambani’s wedding ❤️
Jai Gau Mata 🙏 pic.twitter.com/tiA4UsG5cL
— Viक़as (@VlKAS_PR0NAM0) July 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

