Sonu Sood Wife Sonali Sood Car Accident: ট্রাকে গিয়ে ধাক্কা, ভেঙে গুঁড়িয়ে গিয়েছে সোনালি সুদের গাড়ির সামনের অংশ, কেমন আছেন সনু-স্ত্রী?

পুলিশ সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন সোনালীর বোনপো। সঙ্গে ছিলেন সোনালী এবং তাঁর বোন সুনিতা। অভিনেতার স্ত্রী এবং বোনপোর চোটই গুরুতর।

Sonu Sood Wife Sonali Sood Car Accident: ট্রাকে গিয়ে ধাক্কা, ভেঙে গুঁড়িয়ে গিয়েছে সোনালি সুদের গাড়ির সামনের অংশ, কেমন আছেন সনু-স্ত্রী?
Sonu Sood’s Wife Sonali Sood's Car Accident (Photo Credits: ANI, X)

দুর্ঘটনার কবলে অভিনেত্রা সনু সুদের স্ত্রী সোনালি সুদ (Sonali Sood)। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ মুম্বই-নাগপুর জাতীয় সড়কে দুর্ঘটনার মুখোমুখি হয় সোনালির গাড়ি। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাগপুরের একটি হাসপাতালে নিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন সোনালীর বোনপো। সঙ্গে ছিলেন সোনালী এবং তাঁর বোন সুনিতা। অভিনেতার স্ত্রী এবং বোনপোর চোটই গুরুতর। আগামী চব্বিশ ঘণ্টা তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বোন সুনিতার চোট কিছুটা কম। দুর্ঘটনার কারণ হিসাবে জানা যাচ্ছে, দ্রুত গতির গাড়ি সজোরে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে গাড়ির সামনের অংশ।

ভেঙে গুঁড়িয়ে গিয়েছে গাড়ির সামনের অংশঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).