Filmfare Award 2024: জওয়ানের ওপর অবিচারের 'পাশবিক' আক্রমণ দেখছেন শাহরুখ ভক্তরা, পুরস্কৃত রণবীর তিরস্কৃত হ্যাশট্যাগে

শাহরুখের ফিল্মফেয়ার হাতছাড়া হওয়ায় হতাশ শাহরুখ অনুরাগীরা। সোশ্যালমিডিয়া জুড়ে পোস্টের বন্যা।

Filmfare Award 2024: জওয়ানের ওপর অবিচারের 'পাশবিক' আক্রমণ দেখছেন শাহরুখ ভক্তরা, পুরস্কৃত রণবীর তিরস্কৃত হ্যাশট্যাগে
Animal, Jawan (Photo Credits: X)

চলতি বছর ৬৯'তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে (Filmfare 2024) সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ঝুলিতে। অ্যানিম্যাল-এর (Animal) জন্যে রণবীরের এই পুরস্কারপ্রাপ্তি। তবে গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের পাঠান (Pathaan) এবং জওয়ান (Jawan) মনোনীত হলেও সেরা অভিনেতার দৌড়ে পিছিয়ে গেলেন অভিনেতা। আর তাতে বেজায় অখুশি কিং খানের (Shah Rukh Khan) ভক্তরা। শাহরুখের ওই দুই ছবিই হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক ব্যবসা করা ছবির তকমা পেয়েছে। প্রশংসিত হয়েছে ছবির গল্পও। অন্যদিকে রণবীরের অ্যানিম্যাল বক্স অফিসে সফল হলেও গল্পের দিক থেকে নিন্দাই কুড়িয়েছে। তা সত্ত্বেও ফিল্মফেয়ার হাতছাড়া হওয়ায় হতাশ শাহরুখ অনুরাগীরা। সোশ্যালমিডিয়া জুড়ে  পোস্টের বন্যা।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 07:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).