Kartik Aaryan: উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়ে দার্জিলিংয়ের বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে খোশগল্প কার্তিকের, ছবি শেয়ার করলেন অভিনেতা

উত্তরবঙ্গে অনুরাগ বসুর আসন্ন ছবির শুটিং পর্বের নানা ছবি ভিডিয়ো ফাঁস হয়েছে সমাজমাধ্যমে। ছবিতে কার্তিকের লুকও বেশ পছন্দ করেছেন ভক্তরা। মাথা ঠাসা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, একমুখ ভর্তি দাঁড়ি।

Kartik Aaryan: উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়ে দার্জিলিংয়ের বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে খোশগল্প কার্তিকের, ছবি শেয়ার করলেন অভিনেতা
Kartik Aaryan spends quality time with Buddhist Monks in Darjeeling (Photo Credits: Instagram)

আসন্ন ছবির শুটিং করতে উত্তরবঙ্গে এসেছেন বলি অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সঙ্গে সুন্দরী নায়িকা শ্রীলীলা। গ্যাংটক এবং দার্জিলিংয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মাঝে দক্ষিণী নায়িকা শ্রীলীলার (Sreeleela) সঙ্গে শুটিং করছেন কার্তিক। উত্তরবঙ্গে অনুরাগ বসুর আসন্ন ছবির শুটিং পর্বের নানা ছবি ভিডিয়ো ফাঁস হয়েছে সমাজমাধ্যমে। ছবিতে কার্তিকের লুকও বেশ পছন্দ করেছেন ভক্তরা। মাথা ঠাসা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, একমুখ ভর্তি দাঁড়ি। শনিবার অভিনেতা কিছু ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সেখানে দেখা যাচ্ছে, দার্জিলিংয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে সময় কাটাচ্ছেন বলি অভিনেতা। অনুরাগ বসুর এই ছবির নাম প্রাথমিকভাবে 'আশিকি ৩' রাখা হলেও 'আশিকি' ফ্রাঞ্চাইজির সঙ্গে মনোমালিন্যের জেরে সরে আসেন পরিচালক। নতুন নাম কী হয় সেটাই দেখার। এই বছর দিওয়ালিতে মুক্তি পাবে কার্তিক-শ্রীলীলার ছবি।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে শুটিংয়ে এসে বিশ্রী ঘটনার সাক্ষী শ্রীলীলা, ভিড়ের মধ্যে অভিনেত্রীকে হ্যাঁচকা মেরে টান, নির্বাক কার্তিক

বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে খোশগল্প কার্তিকেরঃ

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 07, 2025 07:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).