Deb Mukherjee Dies: দোলযাত্রায় বলিপাড়ায় শোকের ছায়া, চলে গেলেন প্রবীণ অভিনেতা দেব মুখার্জি

শুক্রবার, ১৪ মার্চ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রবীণ পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জির পুত্র ছিলেন দেব মুখার্জি।

Deb Mukherjee Dies: দোলযাত্রায় বলিপাড়ায় শোকের ছায়া, চলে গেলেন প্রবীণ অভিনেতা দেব মুখার্জি
Deb Mukherjee Dies (Photo Credits: X)

বলিপাড়ায় শোকের ছায়া। দোল যাত্রার দিন চলে গেলেন প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা দেব মুখার্জি (Deb Mukherjee)। শুক্রবার, ১৪ মার্চ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রবীণ পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জির পুত্র ছিলেন দেব মুখার্জি। উত্তর বোম্বে দুর্গাপূজা কমিটির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। দেবের প্রয়াণে ইন্ডাস্ট্রির অন্দরে শোকের ছায়া নেমেছে। 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখার্জির (Ayan Mukerji) বাবা ছিলেন দেববাবু। অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি দেব মুখার্জির। তাঁর অভিনীত প্রথম ছবি 'সম্বন্ধ'। 'এক বার মুসকুরা দো' এবং 'জো জিতা ওহি সিকান্দার'এর মতো সফল ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

প্রয়াত প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা দেব মুখার্জিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).