Comedian Sunil Pal Missing: নিখোঁজ জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল

মুম্বইয়ের বাইরে শো করতে যাওয়া জনপ্রিয় কমেডিয়ান সুনীল পালের খোঁজ মিলছে না। সুনীলের ফোনের হদিশও পাওয়া যাচ্ছে না।

Comedian Sunil Pal Missing: নিখোঁজ জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল
Sunil Pal Missing. (Photo Credits: X)

Comedian Sunil Pal Missing: মুম্বইয়ের বাইরে শো করতে যাওয়া জনপ্রিয় কমেডিয়ান সুনীল পালের খোঁজ মিলছে না। সুনীলের ফোনের হদিশও পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন পরিবার, বন্ধুরা সুনীলের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন। সুনীলের খোঁজে সান্তাক্রুজ থানায় সাহায্য চাইতে যান তাঁর স্ত্রী। মুম্বইয়ের সান্তাক্রুজ থানার পুলিশ সুনীলের খোঁজ শুরু করেছে। শো সেরে মঙ্গলবার ফেরার কথা ছিল তাঁর। সবার আগে সেই শো-এর আয়োজক-দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। তবে এখন লিখিতভাবেকোনও মিসিং ডায়েরি হয়নি বলেই পুলিশ সূত্রের খবর। সুনীল পালের বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 11:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).