Shefali Jariwala: স্বামী পরাগের হাত ধরে সমুদ্রে বিলীন শেফালি, স্ত্রীর অস্থি ভাসিয়ে হাপুস নয়নে কান্না

রবিবার স্ত্রীর অস্থি নিয়ে জুহুর সমুদ্র সৈকতে পৌঁছন পরাগ। চোখের জলে চিরদিনের জন্যে শেফালিকে বিদায় জানান তিনি।

Shefali Jariwala: স্বামী পরাগের হাত ধরে সমুদ্রে বিলীন শেফালি, স্ত্রীর অস্থি ভাসিয়ে হাপুস নয়নে কান্না
Ashes of Shefali Jariwala Immerses In Juhu Beach by Husband Parag Tyagi (Photo Credits: Instagram)

সমুদ্রে বিলীন হয়ে গেল শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) অস্থি। স্বামী পরাগ ত্যাগীর (Parag Tyagi) হাত ধরে জুহুর সমুদ্রে মিশে গেলেন অভিনেত্রী। অকালে চলে গিয়েছেন শেফালি। ৪২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন 'কাঁটা লাগা গার্ল'। শেফালির আকস্মিক প্রয়াণে স্তম্ভিত তাঁর গোটা পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহ-কর্মী, অনুরাগী সকলেই। শুক্রবার, ২৭ জুন রাতে কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac Arrest) প্রাণ কেড়েছে তাঁর। শনিবার মুম্বইয়ের ওশিওয়ারার শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার স্ত্রীর অস্থি নিয়ে জুহুর সমুদ্র সৈকতে পৌঁছন পরাগ। চোখের জলে চিরদিনের জন্যে শেফালিকে বিদায় জানান তিনি।

আরও পড়ুনঃ শেষ চুম্বন, শ্মশানঘাটে শায়িত শেফালির নিথর দেহে পরম যত্নে আদর করলেন স্বামী পরাগ, চোখে জল আনা ভিডিও

জুহুর সমুদ্রে বিলীন শেফালির অস্থি

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

স্বামীর হাত ধরে জুহুর সমুদ্রে মিশে গেলেন শেফালি

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 29, 2025 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).