Ruchi Gujjar: একি কাণ্ড...! ছবির প্রিমিয়ারে এসে প্রযোজককে জুতো ছুঁড়ে মারলেন অভিনেররী রুচি গুজ্জর, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

অভিনেত্রীর অভিযোগ, ছবির সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভ ভাগাভাগির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ঠকিয়ে বিশাল অঙ্কের প্রতারণা করা হয়েছে। এদিন ছবির প্রিমিয়ারে এসে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি।

Ruchi Gujjar: একি কাণ্ড...! ছবির প্রিমিয়ারে এসে প্রযোজককে জুতো ছুঁড়ে মারলেন অভিনেররী রুচি গুজ্জর, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল
Ruchi Gujjar Hits Actor-Director Man Singh With Chappal (Photo Credits: Instagram)

মুম্বইঃ শুক্রবার রাতে হিন্দি ক্রাইম থ্রিলার 'সো লং ভ্যালি'-এর প্রিমিয়ারে ঘটল চরম নাটকীয় এক ঘটনা। ছবির পরিচালক মান সিংকে জুতো খুলে মারলেন অভিনেত্রী রুচি গুজ্জর (Ruchi Gujjar)। ছবির অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে দিন কয়রেক আগেই আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন রুচি। অভিনেত্রীর অভিযোগ, ছবির সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভ ভাগাভাগির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ঠকিয়ে বিশাল অঙ্কের প্রতারণা করা হয়েছে। এদিন ছবির প্রিমিয়ারে এসে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি। ২৫ লক্ষ টাকার ধাক্কার জেরে পরিচালকের উপর ক্ষেপে গিয়ে তাঁকে জুতো ছুঁড়ে মারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। ভাইরাল ভিডিওতে রুচির সমর্থনে একদল লোক প্রেক্ষাগৃহের বাইরে দেখা গিয়েছে। যারা প্ল্যাকার্ড হাতে 'সো লং ভ্যালি' বয়কটের ডাক দিচ্ছিলেন।

আরও পড়ুনঃ টাকা নিয়ে কেটে পড়েছে প্রযোজক...! প্রেমিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী রুচি গুজ্জর

পরিচালক মান সিংকে জুতো খুলে মারলেন অভিনেত্রী রুচি গুজ্জর

 

View this post on Instagram

 

A post shared by Bollywood News (@bolly_newssss)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 27, 2025 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).