Oscars 2025: স্বল্প বাজেটের ছবি ‘আনোরা’ দর্শকের মনের পাশাপাশি জিতে নিল ৫টি অস্কার!

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ৯৭তম দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (97th Academy Awards)-এ সবচেয়ে উজ্জ্বল ছবি হিসেবে জায়গা করে নিল 'আনোরা'।

Oscars 2025: স্বল্প বাজেটের ছবি ‘আনোরা’ দর্শকের মনের পাশাপাশি জিতে নিল ৫টি অস্কার!
Anora shines at Oscars

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) আয়োজিত ৯৭তম দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (97th Academy Awards)-এ সবচেয়ে উজ্জ্বল ছবি হিসেবে জায়গা করে নিল 'আনোরা'। পরিচালক শনবেকারের রোমান্টিক কমেডি-ড্রামা ‘আনোরা’র Anora আবেগঘন গল্প দর্শকের মন ছুঁয়েছিল। দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক -সহ মোট পাঁচটি বিভাগে অস্কার (Oscars 2025) পেয়েছে অল্প বাজেটের ছবিটি। যদিও চলতি বছরে অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি ‘এমিলিয়া পেরেজ়’। ৩ মার্চ ভারতীয় সময় ভোর ৫:৩০ মিনিটে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার পুরস্কারের জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়। তবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের প্রায় কিছুই এলো না।

'আনোরা'র ঝুলিতে এল ৫টি অস্কার!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).