Volvo Price Hike: গাড়ি দাম বাড়াল ভলভো

পেট্রোল হাইব্রিড মডেলের গাড়ির দাম ভারতে বাড়াল ভলভো

Volvo Price Hike: গাড়ি দাম বাড়াল ভলভো
Photo Credit (Twiter)

আজ থেকে দাম বাড়ল ভলভো গাড়ির। সুইডিশ এই গাড়ি প্রস্তুতকারক সংস্থার পেট্রোল-হাইব্রিড গাড়ি দাম ১ থেকে ২ শতাংশ পর্যন্ত বাড়ল। এক নজরে দেখে নেওয়া যাক কোন মডেলের কত দাম হচ্ছে।

XC40,  XC60,  S90,  XC90 গাড়িগুলির দাম বাড়বে। এছাড়া CC40 মডেলটির দাম হচ্ছে ৪৬.৪ লক্ষ টাকা।XC60 B5এর দাম পড়বে ৬৭.৫ লক্ষ টাকা, S90 B5 সেডানের দাম পড়বে ৬৭.৯ লক্ষ টাকা।XC90 BS6 এর দাম পড়বে ৯৮.৫ লক্ষ টাকা।

ভারতের বাজারে ভলভো তাদের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে শীঘ্রই।XC40 তে থাকছে ৭৮ কিলোওয়াটের একটি ব্যাটারি।ভলভোর দাবি একবার চার্জে মাইলেজ পাওয়া যাবে ৪২০ কিলোমিটার।৪০৮ বিএইচপি এবং ৬৬০ নিউটন মিটার টর্ক থাকছে এই গাড়িটিতে।১৫০ কিলোওয়াট ব্যাটারির চার্জিং সাপোর্টও পাওয়া যাবে এই গাড়িতে। ভলভোর দাবি মাত্র ৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ করতে পারে ভলোভোর XC40 ইলেকট্রিক।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 22, 2023 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).