Energy Drinks Risk: এনার্জি ড্রিংক পান করলে সাবধান! গবেষণায় উঠে এসেছে ভয়ানক তথ্য, এনার্জি ড্রিংক পান করলে হঠাৎ হতে পারে হার্ট অ্যাটাক...

Energy Drinks Risk: এনার্জি ড্রিংক পান করলে সাবধান! গবেষণায় উঠে এসেছে ভয়ানক তথ্য, এনার্জি ড্রিংক পান করলে হঠাৎ হতে পারে হার্ট অ্যাটাক...
Heart Attack, Representational Image (Photo Credit: Pixabay)

বর্তমান যুগে সর্বত্র পাওয়া যায় এনার্জি ড্রিংকস। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এবং শরীরে শক্তির ঘাটতি দূর করার জন্য পান করা হয় এনার্জি ড্রিংকস। কিন্তু এনার্জি ড্রিংকস কি শরীরে অতিরিক্ত শক্তি প্রদান করে বা শরীরের ক্ষতি করে? সাম্প্রতিক কিছু গবেষণা থেকে জানা গেছে যে এনার্জি ড্রিংক পান করার কিছু বড় ক্ষতিকারক দিক রয়েছে। এই পানীয়গুলিতে থাকে প্রচুর পরিমাণে চিনি এবং ক্যাফেইন, যা কিছু সময়ের জন্য জেগে থাকতে সাহায্য করলেও হার্টের জন্য ক্ষতিকর। এই পানীয়গুলির মধ্যে উপস্থিত টাউরিন এবং গুয়ারানের মতো উপাদানগুলি হৃৎপিণ্ডের কার্যকারিতাকে ব্যাহত করে এবং অনিয়মিত হৃদস্পন্দনের জন্য হতে পারে হার্ট অ্যাটাক।

১৪৪ জন ব্যক্তি, যাদের হার্ট অ্যাটাক হওয়ার পর বেঁচে গিয়েছিল তাদের উপর করা হয় একটি গবেষণা। তাতে জানা গিয়েছে, ১৪৪ জনের মধ্যে ৭ জন তথা প্রায় ৫ শতাংশ ব্যক্তি হার্ট অ্যাটাকের আগে এনার্জি ড্রিংকস পান করেছিলেন। এনার্জি ড্রিংক হার্টের পাশাপাশি মস্তিষ্কের উপরেও বিপজ্জনক প্রভাব ফেলতে পারে। এনার্জি ড্রিংক পান করার ফলে এডিএইচডি, হতাশা, উদ্বেগ এবং আত্মহত্যার মতো চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে। এক কাপ কফিতে প্রায় ১০০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে, তবে এনার্জি ড্রিংকসে ক্যাফেইন থাকে ৮০ থেকে ৩০০ মিলিগ্রাম। অনেক এনার্জি ড্রিংকসে ৩৯০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক।

এনার্জি ড্রিংকসে ক্যাফেইন এবং চিনি থাকার ফলে এটি পান করার পর কিছুক্ষণের জন্য এনার্জি পাওয়া যায়, কিন্তু পরে আরও বেশি ক্লান্তি এবং ক্ষুধার্থ অনুভব হতে শুরু হয়। এনার্জি ড্রিংকস প্রভাবিত করতে পারে মেজাজকেও। তাই এনার্জি ড্রিংকস পান করার আগে অবশ্যই এই সমস্যাগুলি সম্পর্কে চিন্তা করার পর সিদ্ধান্ত নেওয়া উচিত। হার্ট সংক্রান্ত কোনও সমস্যা থাকলে এনার্জি ড্রিংকস পান সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। ক্লান্তি অনুভব হলে কিছু সময়ের জন্য বিশ্রাম নেওয়া সবচেয়ে উপকারী। ভালো ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস অনুশীলন করলে যেকোনও সময়ে ক্লান্তি এবং শরীরে শক্তির অভাব হবে না।

(The above story first appeared on LatestLY on Jun 08, 2024 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).