(Photo Credits: Twitter)

নয়াদিল্লি: সবেমাত্র ২০২৩ সালের জানুয়ারি মাস শুরু হয়েছে। তার মধ্যেই ২০২৪-এ হতে চলা লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) দলের পরিকল্পনা (Party's blueprint) কী হবে তা নিয়ে বিজেপির (BJP) শিবিরে ছক কষা শুরু হয়ে গেছে। সেই সঙ্গে এই বছর হতে চলা ৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনে কী করে দলকে জেতানো যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে তারা। আর তাই আগামী ১৬-১৭ জানুয়ারি নয়াদিল্লিতে দুদিনের বৈঠকে বসছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যরা (National Executive Members)। তার ঠিক আগেই আগামী ১০ জানুয়ারি দলের সাধারণ সম্পাদকদের (General Secretaries) নিয়ে আলাদাভাবে আলোচনা করবেন সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (National President JP Nadda)।

সূত্রের খবর, জাতীয় কর্মসমিতির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনায় বসার ঠিক একসপ্তাহ আগে পুরো একদিনের এই বৈঠকটিও হবে দেশের রাজধানীতে। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় (Impotent issue)  নিয়ে দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলবেন জেপি নাড্ডা। এছাড়া আলোচনা হবে আসন্ন জাতীয় কর্মসমিতি বৈঠকে কী কী সিদ্ধান্ত হবে এবং এটি কোথায় ও কীভাবে হবে তা নিয়ে।

আরও জানা গেছে, আসন্ন জাতীয় কর্মসমিতির বৈঠকে গত কয়েক বছরে বিজেপি সারা দেশে কী কী রাজনৈতিক সাফল্য (Political achievements) পেয়েছে তা প্রচার (Campaign) করার বিষয়ে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হবে গত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার দেশের জনগণের জন্য কী কী জনকল্যাণমূলক কাজ করেছে তা প্রচারের বিষয়েও।

এই বৈঠকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পরিকল্পনা করা হবে ২০২৩ সালে হতে চলা ত্রিপুরা (Tripura), নাগাল্যান্ড (Nagaland), মেঘালয় (Meghalaya), কর্ণাটক (Karnataka), মিজোরাম (Mizoram), ছত্তিশগড় (Chhattisgarh), রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও তেলেঙ্গানার (Telengana) বিধানসভা নির্বাচন (Assembly Election) নিয়েও। গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election) বিশাল বড় (Big Win) জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) সংবর্ধনা (Felicitate) দিতে চায় বিজেপি নেতৃত্ব। সেই বিষয়েও আগামী মঙ্গলবার দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।