Amar Jawan Jyoti: ৫০ বছর পর 'নিভল' অমর জওয়ান জ্যোতির শিখা, বিরোধীদের কড়া সমালোচনার মুখ কেন্দ্র
শশী থারুর বলেন, গণতন্ত্র, লোকতন্ত্রকে সম্মান করতে জানে না এই সরকার। অমর জ্যোতি জওয়ানের শিখা 'নিভিয়ে' দেওয়ার পর দুঃখপ্রকাশ করেন শশী থারুর।
দিল্লি, ২১ জানুয়ারি: গত ৫০ বছর ধরে জ্বলা অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti) শিখা নিভিয়ে এবার তা সরানো হচ্ছে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে অমর জওয়ান জ্যোতির শিখার সঙ্গে তা মিশিয়ে দেওয়া হবে। এমন খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তা শোরগোল শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের পর মোদী সরকারকে একের পর এ কটাক্ষ করা হয় বিরোধীদের তরফে। রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু শশী থারুর, বিরোধীদের তরফে একের পর এক কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে মোদী (Narendra Modi) সরকারের উদ্দেশে।
শশী থারুর বলেন, গণতন্ত্র, লোকতন্ত্রকে সম্মান করতে জানে না এই সরকার। অমর জ্যোতি জওয়ানের শিখা 'নিভিয়ে' দেওয়ার পর দুঃখপ্রকাশ করেন শশী থারুর।
জওয়ানদের সম্মান দেখাতে জানে না মোদী সরকার। অমর জওয়ান জ্যোতির শিখা আবার জ্বালানো হবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।
बहुत दुख की बात है कि हमारे वीर जवानों के लिए जो अमर ज्योति जलती थी, उसे आज बुझा दिया जाएगा।
कुछ लोग देशप्रेम व बलिदान नहीं समझ सकते- कोई बात नहीं…
हम अपने सैनिकों के लिए अमर जवान ज्योति एक बार फिर जलाएँगे!
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2022
(The above story first appeared on LatestLY on Jan 21, 2022 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

