Lok Sabha Elections 2024: ভোটদানে বাধা, বুধ থেকে ফেরানো হচ্ছে ভোটারদের, ছিঁড়ে ফেলা হচ্ছে পরিচপত্র

পোলিং বুথের দায়িত্ব থাকা পুলিশের বিরুদ্ধে উঠল ভোটারদের পরিচয়পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ। উত্তরপ্রদেশের সম্বল এলাকায় ভোটদান ঘিরে বিশৃঙ্খলার চিত্র।

Lok Sabha Elections 2024: ভোটদানে বাধা, বুধ থেকে ফেরানো হচ্ছে ভোটারদের, ছিঁড়ে ফেলা হচ্ছে পরিচপত্র
Lok Sabha Elections 2024 (Photo Credits: X)

ভোটকেন্দ্রের থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের। পোলিং বুথের দায়িত্ব থাকা পুলিশের বিরুদ্ধে উঠল ভোটারদের পরিচয়পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্বল এলাকায় ভোটদান ঘিরে বিশৃঙ্খলার চিত্র। দেশজুড়ে তৃতীয় দফার ভোটগ্রহণ (Lok Sabha Elections 2024) পর্ব চলছে মঙ্গলবার। উত্তরপ্রদেশের ১০ আসন মিলিয়ে মোট ৯৪টি আসনে গৃহীত হচ্ছে ভোট। যোগী রাজ্যের দশ আসনের মধ্যে নির্বাচনের শতাংশের নিরিখে এখনও অবধি এগিয়ে রয়েছে সম্বল। সেই আসন ঘিরে পুলিশের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। মুসলিম ভোটারদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ভোটকেন্দ্র থেকে। ছিঁড়ে ফেলা হচ্ছে তাঁদের আধার কার্ড (Aadhaar Card)।

ফেরানো হচ্ছে ভোটারদের... 

ছিঁড়ে ফেলা হচ্ছে ভোটারদের পরিচয় পত্র... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 07, 2024 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).