Manmohan Singh: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মৃত্যুর খবর নিশ্চিত করল এইমস
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত সমস্যার কারণে এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাঁকে।
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং (Manmohan Singh)। বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত সমস্যার কারণে এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাঁকে। তবে বেশিক্ষণ তাঁকে আটকানো গেল না। সন্ধ্যা গড়াতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দিল্লি এইমস। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, হাসপাতালে আনার ঘন্টাখানেকের মধ্যেই মনমোহন সিংয়ের মৃত্যু হয়। যদিও তাঁর মৃত্যুর খবর আগেই জানিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার স্বামী রবার্ট বঢড়া। পরে আবার সেই টুইট মুছেও ফেলেন। তবে তার কিছুক্ষণবাদেই এইমস কর্তৃপক্ষ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জানা যাচ্ছে, এদিন সন্ধ্যে ৮টা ৬ নাগাদ পরিবারের সদস্যরা এইমসের জরুরি বিভাগে ভর্তি করেন মনমোহন সিংকে। তারপর থেকেই চিকিৎসা শুরু হয় তাঁর। তবে রাত ৯টা ৫১ মিনিটে মৃত্যু হয় তাঁর। পরিবারসূত্রের খবর, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরেই তাঁর মৃত্যু ঘটে। প্রবীন এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।
With profound grief, we inform the demise of the former Prime Minister of India, Dr Manmohan Singh, aged 92. He was being treated for age-related medical conditions and had a sudden loss of consciousness at home on 26 December 2024. Resuscitative measures were started immediately… pic.twitter.com/ZX9NakKo7Y
— ANI (@ANI) December 26, 2024
(The above story first appeared on LatestLY on Dec 26, 2024 11:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

