Yogi Adityanath To Lay Foundation Stone Of Ram Mandir's Garbhagriha: আজ, অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যোগী আদিত্যনাথ
আজ বুধবার অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই অনুষ্ঠান উপলক্ষে আজ অযোধ্যায় আমন্ত্রিত গোটা দেশের সাধুসন্তরা।
অযোধ্যা, ১ জুন: আজ বুধবার অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই অনুষ্ঠান উপলক্ষে আজ অযোধ্যায় আমন্ত্রিত গোটা দেশের সাধুসন্তরা। অযোধ্যার রামমন্দিরের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ২০২০-র ৫ আগস্ট রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই চলছে মন্দিরের নির্মাণ কাজ।
উল্লেখ্য, ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয় যে, অযোধ্যার বিতর্কিত জমিতে যেখানে একদিন বাবরি মসজিদ ছিল, সেই জমি রাম লাল্লার।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement