মুম্বই, ৭ মার্চঃ আবারও স্ত্রীর নিপীড়নের শিকার হয়ে আত্মঘাতী স্বামী। কেবল স্ত্রীই নয়, স্ত্রীর মাসির বিরুদ্ধেও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। মুম্বইয়ের (Mumbai) একটি পাঁচতারা হটেল থেকে উদ্ধার হয়েছে যুবকের ঝুলন্ত দেহ। আত্মহত্যার আগে নিজের সংস্থার ওয়েবসাইটে লিখে গিয়েছেন একটি চিঠি। আর সেই চিঠিতেও স্ত্রী এবং মাসি শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নিশান্ত ত্রিপাঠী (৪১)। অ্যানিমেশন এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নিজের একটি সংস্থাও রয়েছে। নিশান্তের মা পুত্রবধূ অপূর্বা পারেখ এবং মাসি প্রার্থনা মিশ্রের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছেন। জানা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি ওই হোটেলের ৪০২৩ নম্বর রুমের বাথরুম থেকে উদ্ধার হয়েছে নিশান্তের নিথর দেহ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, আত্মহত্যার দুদিন আগে ওই হোটেলে ওঠেন নিশান্ত। মারা যাওয়ার দিন রুমের দরজার বাইরে 'বিরক্ত করবেন না' সাইন বোর্ড ঝুলিয়ে দেন।
এরপর ঘর পরিষ্কার করতে এসে হোটেলের এক কর্মী বহু ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁর। নকল চাবি এনে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন ওই কর্মী। বাথরুমের মধ্যে ঝুলন্ত মেলে নিশান্তের দেহ। হোটেল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। হোটেল এবং হোটেল রুমের তদন্ত শুরু করে। তল্লাশির সময়েই ঘর থেকে মেলে ওই ব্যক্তির ল্যাপটপ। সেই ল্যাপটপ ঘেঁটেই নিশান্তের সংস্থার ওয়েবসাইট মেলে। সেখানেই লেখা সুইসাইট নোট।
মারা যাওয়ার আগে চিঠিতে নিশান্ত স্ত্রীর উদ্দেশে লিখে যান, 'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং ভালোবাসা রইল। আর সেটা থেকে যাবে। তুমি আর তোমার মাসি আমায় বাঁচতে দিলে না।