MSP on Wheat Hiked: কৃষি বিল প্রতিবাদের মাঝেই বাড়ল গমের এমএসপি, প্রতি কুইন্টাল ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১,৯৭৫ টাকা
সংসদে কৃষি বিল নিয়ে প্রতিবাদ অব্যাহত। এরই মধ্যে গমের নূন্যতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি প্রতি কুইন্টাল ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১,৯৭৫ টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর গম চাষীদের চাষ আরও বাড়ানোর জন্য উৎসাহ দিয়ে সর্বনিম্ন সমর্থন মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ক্যাবিনেট বৈঠকের পর এই দাম নির্ধারণ করা হয়।
নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: সংসদে কৃষি বিল (Farm Bill) নিয়ে প্রতিবাদ অব্যাহত। এরই মধ্যে গমের নূন্যতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি (MSP) প্রতি কুইন্টাল ৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১,৯৭৫ টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর গম চাষীদের চাষ আরও বাড়ানোর জন্য উৎসাহ দিয়ে সর্বনিম্ন সমর্থন মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ক্যাবিনেট বৈঠকের পর এই দাম নির্ধারণ করা হয়।
এদিকে কেন্দ্র সরকারের কৃষি সংস্কার বিল নিয়ে দেশজুড়ে কৃষকরা বিক্ষোভ চালাচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা-সহ আরও কিছু রাজ্যে বিক্ষোভ চালাচ্ছে হাজার হাজার কৃষকরা। এদিকে রবিবার সংসদেও জোড়া কৃষি বিলের বিরোধিতা করে বিরোধী দলের বিধায়করা। এডিএমকে, জেডিইউ ও ওয়াইএসআর কংগ্রেস ছাড়া কৃষি সংস্কারের জোড়া বিলে আর কেউই বিজেপির সমর্থনে ছিল না। ভোটাভুটি হলে বিজেপি সরকারের হেরে যাওয়ার ঝুঁকি ছিল, এই আশঙ্কাই তৈরি হয়েছিল বিজেপি শিবিরে। তাই ধ্বনিভোটের মাধ্যমেই পাস হয়ে যায় জোড়া কৃষি বিল। বিল পাসের আগে বিরোধীদের ধুন্ধুমার হয় রাজ্যসভায়।
गेहूं का समर्थन मूल्य 1975 रूपए प्रति क्विंटल घोषित.
गेहूं के समर्थन मूल्य में 50 रुपए प्रति क्विंटल की वृद्धि.
समर्थन मूल्य में 2.6 प्रतिशत की वृद्धि.
लागत मूल्य पर किसानों को 106 प्रतिशत का मुनाफा.#JaiKisan #KisanWithPMModi
— Narendra Singh Tomar (@nstomar) September 21, 2020
কী এই এমএসপি বা নূন্যতম সমর্থন মূল্য?
- এমএসপির মাধ্যমে কৃষকদের রোজগার বৃদ্ধি পাবে। অর্থাৎ উৎপাদনের দাম নির্ধারণ করে দেওয়া হয়।
- ন্যূনতম সমর্থন মূল্য হ'ল সরকার ক্রয় করার জন্য নির্ধারিত মূল্য। ফসলের বাজার মূল্য যাই হোক না কেন ন্যূনতম সমর্থন মূল্য ভারতের কৃষির মূল্য নীতিমালার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ বীজ বপনের সময় কৃষকদের আয়ের আশ্বাস দেয় তার পাশাপাশি একটি পরিষ্কার দাম নির্ধারণ করে দেওয়া হয়। সেই দামই চাষীদের দেওয়া হয়।
- এমএসপি কৃষকদের চাষে উত্সাহিত করতে সহায়তা করে এবং এভাবে দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উত্পাদন নিশ্চিত করে।
- এমএসপি হ'ল প্রচুর উত্পাদন হলে সেই বছরের কৃষকদের কৃষিজাত পণ্যের দাম অত্যধিক কমে যাওয়া থেকে রক্ষা করার জন্য ভারত সরকার নির্ধারিত মূল্য নির্ধারণ করে। সর্বনিম্ন সহায়তা মূল্য হ'ল সরকারের কাছ থেকে তাদের উত্পাদনের গ্যারেন্টি মূল্য।
(The above story first appeared on LatestLY on Sep 21, 2020 08:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

