Dilip Ghosh-Rinku Majumdar Marriage: পরণে লাল বেনারসি, দিলীপের সঙ্গে বিয়ের আগে একেবারে কনের সাজে হাজির রিঙ্কু মজুমদার

Dilip Ghosh-Rinku Majumdar Marriage: পরণে লাল বেনারসি, দিলীপের সঙ্গে বিয়ের আগে একেবারে কনের সাজে হাজির রিঙ্কু মজুমদার
Rinku Majumdar (Photo Credit: X/ Kamalika Sengupta)

আর কয়েক মুহূর্তের মধ্যে বিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh), রিঙ্কু মজুমদারের। এবার কনের সাজে হাজির হলেন রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। লাল রঙের বেনারসিতে সেজে বিয়ের আসরে যাওয়ার জন্য তৈরি হন রিঙ্কু। লাল এবং সোনালি কাজের বেনারসিতে মাননসই সাজগোজ করেই দিলীপ ঘোষের (Dilip Ghosh Wedding) সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে রওনা দেন রিঙ্কু মজুমদার। মায়ের ইচ্ছায় ৬০ পেরিয়ে বিয়ে করছেন দিলীপ ঘোষ। তাইতো ২০২১ সালে পরিচয় হলেও, রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে প্রায় ৪ বছর সময় লাগল দিলীপ ঘোষের। তবে বিয়ে করলেও একেবারেই তা অনাড়ম্বরভাবে সারছেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার। জানা যাচ্ছে, ঘনিষ্ঠদের হাজিরায় শুক্রবার বিকেলে আইনি বিয়ে সারছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু  মজুমদার। বিয়ের খাবারের মেন্যও তাই একেবারে ছিমছাম। থাকছে, ডাল, ভাত, সুক্তো, মাছ, চাটনি, মিষ্টির মত একেবারে বাঙালি পদ।

আরও পড়ুন: Dilip Ghosh Wedding Food Menu: দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদারের বিয়েতে অতিথিদের পাতে কী কী খাবার পড়ছে,দেখুন

দেখুন বিয়ের আগে কনের সাজে রিঙ্কু মজুমদার...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).