Train Viral Video: 'মনে রাখিস আমি ওড়িশার মেয়ে' ট্রেনের ভিড় কামরায় সহযাত্রীকে একের পর এক ঘুষি তরুণীর, ভাইরাল ভিডিয়ো

তবে কী কারণে ওই যুবককে মারধর করছেন ওই তরুণী তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

Train Viral Video: 'মনে রাখিস আমি ওড়িশার মেয়ে' ট্রেনের ভিড় কামরায় সহযাত্রীকে একের পর এক ঘুষি তরুণীর, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ ট্রেনের (Train) কামরায় অশান্তির ঘটনা নতুন নয়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় (Social Media)  ভাইরাল (Viral) হল এই ধরনের ভিডিয়ো (Video)। আবারও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এমনই এক ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, লোকাল ট্রেনের ভিড় কামরায় এক যুবকের মুখে একের পর এক ঘুষি মারছেন এক তরুণী। ভাইরাল ভিডিয়োটিকে ঘিরে হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি কোথাকার তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

ট্রেনের কামরায় উত্তেজিত তরুণী, সহযাত্রীকে করলেন আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনের কামরায় ঠাসা ভিড়। তারই মধ্যে এক যুবকের মুখে অনবরত ঘুষি মেরে চলেছেন এক উত্তেজিত তরুণী। তাঁকে কোনওরকম বাধা দিচ্ছেন না কেউ। এমনকী প্রতিবাদ করছেন না আক্রান্ত যুবকও। শুধু বিড়বিড় করে কিছু আওড়াচ্ছেন তিনি, কিন্তু সে শব্দ কান পর্যন্ত এসে পৌঁছছে না। ওই যুবককে মারার সময় ওই তরুণীকে বলতে শোনা যাচ্ছে, " জানিস কি আমিও ওড়িশার মেয়ে? মনে রাখিস সেটা।" তবে কী কারণে ওই যুবককে মারধর করছেন ওই তরুণী তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ভিডিয়োটি ভাইরাল হতে ওই তরুণীর এই আচরণে খেপেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার ঘটনার আসলে কী ঘটেছে তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

ট্রেনের ভিড় কামরায় সহযাত্রীকে একের পর এক ঘুষি তরুণীর, ভাইরাল ভিডিয়ো

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).