বলিউডের স্বনামধন্য অভিনেতা অনুপম খের চলচ্চিত্রের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। অভিনেতার আসন্ন চলচ্চিত্র শিব শাস্ত্রী বালবোয়ার একটি স্ক্রিনিং ছিল দিল্লির এক থিয়েটারে তবে তার ড্রাইভার তাকে ভুল থিয়েটারে নামিয়ে দিয়েছিল। এর পরে অভিনেতা সঠিক জায়গায় সময়মতো পৌঁছানোর জন্য চড়ে বসেন একটি অটোতে। অটো থেকে নেমে কনট প্লেসে সিনেমার দিকে যাওয়ার আগে চালকের সঙ্গে তাঁকে করমর্দন করতেও দেখা যায়।শিব শাস্ত্রী বালবোয়াতে নীনা গুপ্তা, নার্গিস ফাকরি এবং শরীব হাশমিও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ইনস্টাগ্রামে স্যুট বুট পড়ে অটোয় চড়ার সেই ভিডিও শেয়ার করে অনুপম খের লেখেন-
যে কোনো কিছু ঘটতে পারে! গতকাল দিল্লিতে আমার চলচ্চিত্র শিবশাস্ত্রী বালবোয়ার স্পেশাল স্ক্রিনিং ছিল। আমার ড্রাইভার আমাকে ভুল থিয়েটারে নামিয়ে দিল! তাই সময়মতো স্ক্রিনিং এ পৌছাতে স্যুট বুটেই অটোতে উঠতে হলো! বেশ মজার ছিল।
View this post on Instagram