Odia Actor (Photo Credit: IANS)

প্রয়াত ওড়িশার (Odisha) জনপ্রিয় অভিনেতা পিন্টু নন্দ ( Pintu Nanda)৷ বৃহস্পতিবার হায়দরাবাদের একটি হাসপাতালে প্রয়াত হন ওড়িশার ওই অভিনেতা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর৷ বেশ কিছুদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন ওড়িশার ওই অভিনেতা৷ লিভারের সমস্যার জেরেই তিনি হায়দরাবাদের ওই হাসপাতালে ভর্তি হন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় জগতে৷