KIFF 2025: দুই বাংলার মধ্যে সম্পর্কের তিক্ততা নাকি অন্যকিছু? কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেল না বাংলাদেশের ছবি
গতবছরের পর এবারেও একই দৃশ্য। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেজায়গা করে নিতে পারল না বাংলাদেশের কোনও ছবি।
গতবছরের পর এবারেও একই দৃশ্য। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival 2025) জায়গা করে নিতে পারল না বাংলাদেশের কোনও ছবি। প্যালেস্তাইন, গুয়াতেমালা, সৌদি আরব, কিউবা, সুদান, ইরাক, আর্মেনিয়া, মরোক্কোর মতো দেশগুলি ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিলেও প্রতিযোগিতার কোনও জায়গাতেই নেই বাংলাদেশের ছবি। যা নিয়ে চলচ্চিত্র মহলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের অনেকেরই প্রশ্ন, কোন মাপকাঠির জন্য জায়গা পাচ্ছে না তাঁদের দেশের ছবি?
কেন নেই বাংলাদেশের ছবি?
বাংলাদেশের এক বিখ্যাত পরিচালকের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তুলেছেন, এই মানদণ্ড শুধু কী ছবির বিষয়বস্তু ও কারিগরি দিককে মূল্যায়ন করা হচ্ছে নাকি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এরজন্য দায়ী। প্রসঙ্গত, গতবছরেও কেআইএফএফে জায়গা করে নিতে পারেনি। সেই সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ছিলেন পরিচালক গৌতম ঘোষ। তিনি বলেছিলেন, পরিস্থিতি বদলালে আগামী বছর বাংলাদেশি ছবি জায়গা করে নিতে পারবে।
রাজনৈতিক মতবিরোধই কি এর মূল কারণ?
কিন্তু এবছরেও বদলালো না কোনও পরিস্থিতি। তা এখন স্পষ্টই বোঝা যাচ্ছে। যদিও এবারে কেন বাংলাদেশি ছবি জায়গা করে নিতে পারল না, সেই নিয়ে কোনও যুক্তি এখনও দিতে পারেনি কেআইএফএফ কর্তৃপক্ষ। যদিও এরজন্য দুই দেশের রাজনৈতিক সম্পর্ক দায়ী, সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে।
(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 09:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

