Joseph Manu James Dies at 31 (Photo Credits: Intagram)

সামনেই প্রথম ছবির মুক্তি। শীঘ্রই পরিচালক হিসাবে অভিষেক হতে চলেছিল তাঁর। কিন্তু বড় পর্দায় নিজের পরিচালিত প্রথম ছবির মুক্তি আর দেখে যাওয়া হল না। তার আগেই মৃত্যু পথযাত্রী হলেন মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমস (Joseph Manu James)। গত ২৫ ফেব্রুয়ারি, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালক। মাত্র ৩১ বছর বয়সেই পরিচালকের জীবন জ্যোতি নিভে গেল।

কেরালার এক হাসপাতালে মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমসের প্রয়াণ ঘটেছে (Joseph Manu James Dies)। হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরিচালক ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। নিউমোনিয়া থেকে হেপাটাইটিস সংক্রমণ ঘটে তার শরীরে। হেপাটাইটিসেই মৃত্যু হয়েছে তাঁর। ২৬ ফেব্রুয়ারি রবিবার জোসেফের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

পরিচালক জোসেফ মনু জেমসের (Joseph Manu James Dies) অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মালায়লাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। সদ্যই জেমস তাঁর পরিচালিত প্রথম ছবির শুটিং সম্পন্ন করেছেন। পোস্ট প্রোডাকশনের কাজ এখনও চলছে। নিজের প্রথম ছবির মুক্তি দেখে যেতে পারলেন না পরিচালক। মাত্র ৩১ বছরেই নিভে গেল জেমসের জীবনের আলো (Malayalam Filmmaker Joseph Manu James Dies at 31)।

 

View this post on Instagram

 

A post shared by Aju Varghese (@ajuvarghese)

২০০৪ সালে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন জোসেফ। এরপর বহু মালায়লাম, কানাড়া, এমনকি হিন্দি ছবিতেও সহ পরিচালক হিসাবে কাজ করেছেন। পরিচালক হিসাবে তাঁর প্রথম ছবি 'ন্যান্সি রানী'র (Nancy Rani)) শুটিং সম্পন্ন করে ফেললেও মুক্তি দেখে যেতে পারলেন না জেমস (Joseph Manu James Dies)।