Dr Kanak Rele Passes Away at 85 (Photo Credits: Twitter)

প্রয়াত প্রখ্যাত মোহিনীআট্টম নৃত্যশিল্পী ডাক্তার কনক রিলে (Dr. Kanak Rele)। বয়স জনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী কনক রিলে। শিল্পীর পরিবারের তরফে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে। বুধবার সকাল ৭ টা ৩০ মিনিটে প্রয়াত হয়েছেন প্রখ্যাত মোহিনীআট্টম শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর (Dr Kanak Rele Dies)।

আরও পড়ুনঃ ৪২-এ নিভল জীবন জ্যোতি, প্রয়াত মালায়লাম অভিনেত্রী সুবি সুরেশ

গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন করক রিলে (Dr. Kanak Rele)। ছেলেবেলার অনেকখানি সময় কেটেছে কলকাতায়। মাত্র ৭ বছর বয়স থেকে গুরু পাঞ্চালি করুনাকর পানিকরের কাছ থেকে কথাকলি নৃত্যের তালিম নিয়েছেন তিনি। এরপর মুম্বই থেকে ওকালতি পাস করে তিনি উচ্চ শিক্ষার জন্যে পাড়ি দিয়েছিলেন যুক্তরাজ্যে। নাচে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন কনক রিলে (Kanak Rele)।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে উঠল প্রসব বেদনা, যাত্রাপথেই কন্যার জন্ম দিলেন মা

কথাকলিতে পারদর্শী কনক মোহিনীআট্টম নিয়ে চর্চা শুরু করেছিলেন। এরপর মোহিনীআট্টমকেই ভালোবেসে ফেললেন তিনি। মোহিনীআট্টমে নিজের ছোঁয়া মেশালেন তিনি। খুললেন নিজের নাচের শিক্ষা প্রতিষ্ঠান। যার নাম দিলেন ‘কনক রিলে স্কুল’। নাচের প্রতি অগাধ ভালোবাসা এবং টানের জেরেই নাচ নিয়ে নানা সময়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছেন কনক। প্রায় আট দশকের নৃত্য কেরিয়ারে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। পদ্মশ্রী (১৯৮৯) পদ্মভূষণ (২০১৩), কালিদাস সম্মান (২০০৬), সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রমুখ সম্মান প্রাপ্তি ঘটেছে কনক রিলের। প্রখ্যাত শিল্পীর প্রয়াণে শিল্প জগতে নামল অন্ধকার (Dr Kanak Rele Dies)।