মুম্বই, ১ নভেম্বর: টানা ৩ বছর পর দেশে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মার্কিন মুলুক থেকে মুম্বই বিমানবন্দরে নামতেই প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে ঘরেন পাপারাৎজি। মুম্বই বিমানবন্দরে নামার পর হাসি মুখে পাপারাৎজির সামনে কয়েক মুহূর্তের পোজ দিতে দেখা যায় অভিনেত্রী। হাত নাড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে গাড়িতে উঠে পড়েন প্রিয়াঙ্কা। দেখুন...
View this post on Instagram
প্রসঙ্গত মুম্বইতে ফেরার পর 'কফি উইথ করণ'-এর কাউচে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রীকে। দেশে ফেরার পর প্রিয়াঙ্কা যখন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টোরিতে 'কফি উইথ করণের' ঝলক শেয়ার করেন, তখন থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এসবের পাশাপাশি মুম্বইতে ফেরার পর 'চিটোস' খেতে দেখা যায় অভিনেত্রীকে। বিদেশে তাকলেও, 'চিটোসের' মত দেশীয় খাবার যে প্রিয়াঙ্কার মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে, তা কার্যত স্পষ্ট।
