৭৫ তম আন্তর্জাতিক লোকার্ণো ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ভারত থেকে মহেশ নারায়ণের পরিচালনায় মালয়ালম ছবি আরিইয়িপ্পু (Ariyippu) ছবিটি মনোনীত হয়েছে। ছবির সাথে যুক্ত বন্ধু প্রসাদ আলেয়াম্মা টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন ২০০৫ সালে এই ফিল্ম ফেস্টিভ্যালে শেষ বার ভারত থেকে প্রতিনিধিত্ব করেছিল ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র 'অন্তরমহল। ১৭ বছর পর এই ছবির ফেস্টিভ্যালে স্থান পাওয়া নিঃসন্দেহে গর্বের। আগামী ৪ঠা অগাস্ট এই ছবিটির বিশ্বব্যাপী প্রিমিয়ার হবে এই ফেস্টিভ্যালে।
We are absolutely thrilled and happy to let you all know that @maheshNrayan 's latest film 'Ariyippu' അറിയിപ്പ് (Declaration) has been selected into the prestigious International Competition of the 75th @FilmFestLocarno . It's a historic moment for Malayalam cinema too. (1/n) pic.twitter.com/d43w8jLggN
— Bandhu Prasad Aleyamma (@bandhuprasad) July 6, 2022
