Taliban: ক্ষমতায় এসেই আগের সরকারের প্রশাসনিক কর্মীদের গায়েব করছে তালিবান, ভয়াবহ ছবি প্রকাশ্যে

হিউম্যান রাইটস ওয়াচের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয় সেখানে উঠে আসে, তালিবান ক্ষমতায় আসার পর আফগান সেনা বাহিনীর তরফে অনেকেই আত্মসমর্পণ করতে চান। আফগান সেনা বাহিনীর যে সদস্যরা আত্মসমর্পণ করতে চান, তাঁদের ভাল জীবনের আশ্বাস দিয়ে শেষে গায়ের করা হচ্ছে।

Taliban 2.0 (Photo Credit: Twitter)

দিল্লি, ১ ডিসেম্বর: চলতি বছর ১৫ অগাস্ট কাবুল (Kabul) দখল করে তালিবান (Taliban)। কাবুল দখলের পর থেকে তালিবান ২.০ নিজেদের সঙ্গে পূর্বের সংগঠনের পার্থক্য প্রকাশ করতে চাইলেও, তা যে একেবারেই কার্যকর তারা করতে পারেনি, তা ফের প্রকাশ্যে এল হিউম্যান রাইটস ওয়াচ-এর একটি রিপোর্টে। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে আনে। যেখানে দাবি করা হয়, ক্ষমতায় আসার পর থেকে তালিবান এখনও পর্যন্ত আফগানিস্তানের (Afghanistan) ১০০ পুলিশ (Police) অফিসারকে গায়েব করেছে। ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে অনেকের। আশরফ গনি সরকারের পতনের পর থেকে নিজেদের পুরনো রূপে ফিরতে শুরু করেছে তালিবান। যার জেরে আগের সরকারের একের পর এক পুলিশ কর্মীকে গায়েব করার কাজ শুরু করা হয়েছে তালিবানের তরফে।

হিউম্যান রাইটস ওয়াচের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয় সেখানে উঠে আসে, তালিবান ক্ষমতায় আসার পর আফগান সেনা বাহিনীর তরফে অনেকেই আত্মসমর্পণ করতে চান। আফগান সেনা বাহিনীর যে সদস্যরা আত্মসমর্পণ করতে চান, তাঁদের ভাল জীবনের আশ্বাস দিয়ে শেষে গায়ের করা হচ্ছে। এমন অনেককেই বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সম্প্রতি জানা গিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের তথ্যে।

আরও পড়ুন:  Mamata Banerjee: বিজেপি বিরোধী জোটে প্রত্যেককে স্বাগত, ইউপিএ-র অস্তিত্ব নেই, মমতাকে পাশে নিয়ে বললেন পাওয়ার

এদিকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্ক স্বাভাবিক করে, সে বিষয়ে আশা প্রকাশ করা হয়েছে। তবে চিন, পাকিস্তান ছাড়া এখনও পর্যন্ত পর্যন্ত কোনও দেশই তালিবান সরকারকে মান্যতা দিতে রাজি নয় বলে জানা যাচ্ছে। আফগানভূমিকে ব্যবহার করে জঙ্গিরা যাতে নতুন করে ডালপালা বিস্তার করতে না পারে, সে বিষয়ে সুর চড়ানো হয়েছে ভারতের তরফেও।

Share Now
Advertisement


সম্পর্কিত খবর

Taliban: ক্ষমতায় এসেই আগের সরকারের প্রশাসনিক কর্মীদের গায়েব করছে তালিবান, ভয়াবহ ছবি প্রকাশ্যে

Taliban: ক্ষমতায় এসেই আগের সরকারের প্রশাসনিক কর্মীদের গায়েব করছে তালিবান, ভয়াবহ ছবি প্রকাশ্যে

Mi 10T Series India Launch: পুজোর অফার! Mi 10T, Mi 10T Pro & Mi True Wireless Earphones 2C লঞ্চ ভারতে

People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো

Advertisement

Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের

Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো

Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর

Advertisement
Share Now
Advertisement