Sri Lanka: শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্ট দেশ ছাড়তেই চূড়ান্ত বিক্ষোভ

Sri Lanka: শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্ট দেশ ছাড়তেই চূড়ান্ত বিক্ষোভ
Sri Lanka Crisis (Photo Credit: File Photo)

চরম অর্থনৈতিক সঙ্কটের মাঝে দেশকে ফেলে এবার পালিয়ে গেলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa)। এমনই একটি রিপোর্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে। গোতবয়া রাজাপাক্ষে কোথায় পালিয়েছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে গোতবয়া রাজাপাক্ষের বাড়ির সামনে সরকার বিরোধীদের বিক্ষোভ চলছে। ফলে ফের বিগড়ে যেতে শুরু করেছে কলম্বো-সহ শ্রীলঙ্কার অবস্থা। প্রসঙ্গত এর আগে পালান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। মাহিন্দা রাজাপাক্ষে বাসভবন ছাড়ার পর সেনার একটি গোপণ ডেরায় আশ্রয় নেন বলে খবর। মাহিন্দা রাজাপাক্ষে  বাড়ি ছাড়তেই বিক্ষোভকারীরা তাঁর বাসভবন পুড়িয়ে দেয়। যে ছবি প্রকাশ্যে উঠে আসতেই শোরগোল শুরু হয়ে যায়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2022 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).